ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভুয়া কেক কাটার জবাব পাবেন ২০১৯ সালের নির্বাচনে : স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬১
ভুয়া কেক কাটার জবাব পাবেন ২০১৯ সালের নির্বাচনে : স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nasimশ্যামলবাংলা ডেস্ক : ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভুয়া জন্মদিনের কেক কেটে খালেদা জিয়া যে প্রতিহিংসার পরিচয় দিয়েছেন তার জবাব জনগন ২০১৯ সালের নির্বাচনে দিবে। ১০ আগস্ট রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘সুষম উন্নয়ন: উত্তরাঞ্চলের অবস্থান’ শীর্ষক এক বার্ষিক সাধারণ সভায় তিনি ওই মন্তব্য করেন।
এসময় নাসিম বলেন, ১৫ আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। একই দিনে আবার ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন স্বাধীনতা দিবস উৎযাপন করে না। অথচ যে বয়সে নাতি-নাতনির জন্মদিনের কেক কাটার কথা, সে বয়সে খালেদা জিয়া ঘটা করে ভুয়া জন্মদিন পালন করে। শোক দিবসে এই ঘৃন্য কাজের জন্য ২০১৯ সালের নির্বাচনে জনগণ এর জবাব দেবে। নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মদাব্বের হোসেনের সভাপতিত্বে বার্ষিক সভায় আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জি এম কাদের প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুরু হলো উড়াল সড়কের কাজ পরবর্তী সংবাদ কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads