ads

শনিবার , ১৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৯৮
শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sribardi Rally Newsশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের প থেকে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুুল হক চাঁনের নেতৃত্বে এক শোক র‌্যালি বের করা হয়। ওইসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, ইউএনও হাবিবা শারমিন, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, এম’পি’র স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ্ সহ সর্বস্তরের জন সাধারণ শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন। অপরদিকে উপজেলা আ’লীগের প থেকে পৌর শহরের কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে শোক দিবসে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। এসময় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, আব্দুল খালেক ডিলার, আনোয়ার পারভেজসহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে সরকার দলীয় সাংসদ এ.কে.এম ফজলুল হক চাঁনের উদ্যোগে তার পৌর শহরের টিএন্ডটি রোডস্থ বাস ভবনে শোক দিবসে দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়। এসময় স্থানীয় এম.পি এ.কে.এম ফজলুল হক চাঁন, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার হামিদুর রহমান, বীর প্রতীক বার কমান্ডার জহুরুল হক মুন্সী, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালেম, জেলা আ’লীগ নেতা আব্দুল্লাহ আল সালেহ্, ছাত্রলীগ নেতা জুয়েল আকন্দ, শ্রমিক লীগ নেতা জাকির হোসেন, কৃষকলীগ নেতা আব্দুল কাদের সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা প্রফেসার ডাঃ ওয়ালীউজ্জামান আশরাফী লতার নেতৃত্বে শ্রীবরদী পৌর শহরের বিভিন্ন স্থানে শোক দিবসে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। এসময় শ্রীবরদী পৌরসভার মেয়র প্রার্থী ডাঃ লতার নেতৃত্বে এক শোক র‌্যালী বের করা হয়। এসময় উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মান্টু, আ’লীগ নেতা শামছুল হক মৃধা, বীর প্রতীক জহুরুল হক মুন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুর রহমান, শ্রমিক লীগ নেতা হেলাল উদ্দিন, বাস্তুহারালীগ নেতা খলিলুর রহমান সহ বিপুল সংখ্যক মুজিব প্রেমীরা এতে অংশ গ্রহণ করেন। এছাড়াও উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নে আ’লীগে উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা পরবর্তী সংবাদ নকলায় জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads