নকলা (শেরপুর) প্রতিনিধি : সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ৮ আগস্ট ২ স্কুল ও ১ মাদরাসাতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩১জন প্রার্থী (মেয়ে ৫), নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ১৮ জন (মেয়ে ১১) এবং মমিকান্দা আল আমিন দাখিল মাদরাসাতে ১৭ জন (মেয়ে ৫) প্রতিদ্বন্দ্বিতা করে। নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে মোট ১ হাজার ৯২০টি ভোটের জন্য ১০টি বুথে ১০ প্রিজাইডিং, ২০ জন পুলিং ও ৫০ জন নিরাপত্তাকর্মী ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার খন্দকার হাসান মোহাম্মদ রিজু, সহকারী নির্বাচনী কমিশনার তাছুরা রায়তান তুর্জয় ও সুপ্রতিক সমন্বয়কারী হিসাবে সহ শিক নাজিম উদ্দিন, আবু হানিফ ও সুরঞ্জিত কুমার বণিক দায়িত্ব পালন করেন। এ স্কুলে রাফায়াত হাসান ফাহিম ৬ষ্ঠ, মেহরোবা মাহবুব ঐশী ৬ষ্ঠ, মাশরাফি নূর চৌধুরী ৬ষ্ঠ, সাদেকীন ইবনে সামিদ সামি ৭ম, সাঈদ শাহরিয়া প্রভা ৮ম, মাহমুদুল হাসান লিয়ন ৯ম, মোস্তাফিজুর রহমান লিমন ১০ম, মোশারফ হোসেন ১০ম কেবিনেট নির্বাচিত হন।
নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মোট ৬৭১টি ভোটের জন্য ৫টি বুথে ৫জন প্রিজাইডিং, ১০ জন পুলিং ও ৫০ জন নিরাপত্তাকর্মী ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার নূর জাহানী নাইস, সহ নির্বাচনী কমিশনার ফরিদা পারভীন বন্যা ও ফাহমিদা নূসরাত, সমন্বয়কারী হিসাবে সহ শিক সামিউল হক মুক্তা ও হোসনে জাহান রতœা দায়িত্ব পালন করেন। এ স্কুলে সাদিকা তাসনুবা উম্মি ৬ষ্ঠ, রিসালাত নিরব ৭ম, ফারিয়াতুজ জহুরা ৮ম, নুঝহাতুস দুলন ৮ম, নোসীন নাওয়ার অনন্যা ৯ম, মাসুমা ফরাজি প্রিয় ৯ম, ছাইদুন নাহার উষা ১০ম, নাহিদুর রহমান দশম কেবিনেট নির্বাচিত হন।
মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসাতে মোট ২৪৯ টি ভোটের জন্য ৩টি বুথে ১জন প্রিজাইডিং, ৩জন সহ প্রিজাইডিং, ৬ জন পুলিং অফিসার, ১১ জন নিরাপত্তা কর্মীসহ মাওলানা মো. হযরত আলী সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। এ মাদরাসাতে ৬ষ্ঠ শ্রেণি হতে মরিয়ম ও ঈশিতা, ৭ম শ্রেণি হতে আব্দুল্লাহ আল মামুন ও মোস্তাকিন বিল্লাহ, ৮ম শ্রেণি হতে ইসুব আলী, ৯ম শ্রেণি হতে আল আমিন এবং দশম শ্রেণি হতে রুকুনুজ্জামান ও শামীম মিয়া কেভিনেট নির্বাচিত হন।
























