স্টাফ রিপোর্টার : শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই সোমবার সন্ধ্যায় শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন। সভায় সংগঠনকে আরও গতিশীল করার নানা প্রস্তাবনা গ্রহণ করা হয়। সেই সাথে ১৭ সদস্যের ওই সংগঠনের আরও সদস্য পদ বৃদ্ধির জন্য সদস্য আহ্বান করা হয়েছে। সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ২২ আগস্ট তারিখ নির্ধারন করা হয়েছে। আগামী ১০ আগষ্টের মধ্যে যারা নতুন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হবেন তাদেরকে ওই নির্বাচনের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেইসাথে পুরাতন সদস্যদের হালনাগাদ চাঁদা পরিশোধের মাধ্যমে ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন প্রতিনিধি আব্দুর রহিম বাদল, আরটিভি প্রতিনিধি মুগনিউর রহমান মনি, বাংলাভিশন প্রতিনিধি এমএ হাকাম হীরা, মাছরাঙা প্রতিনিধি আবুল হাশিম, যমুনা টিভি প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, বৈশাখী টিভি প্রতিনিধি বিপ্লব দে কেটু, দিগন্ত টিভি প্রতিনিধি মুকসিতুর রহমান হিরা, গাজী টিভি প্রতিনিধি ফারহানা পারভিন মুন্নী, একাত্তর টিভি প্রতিনিধি রেদওয়ানুল হক আবীর, চ্যানেল ২৪ প্রতিনিধি সুজন সেন ও সময় টিভি প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা।
























