স্টাফ রিপোর্টার : শেরপুরে হিট স্ট্রোকে রঞ্জু মিয়া (২০) নামে এক যুবক মারা গেছে। ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ঘিনাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত রঞ্জু স্থানীয় কৃষক নাদের আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত রঞ্জু পাট েেত কাজ করতে গেলে রোদের প্রচন্ড খরতাপে হিট স্ট্রোক করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মিনাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























