ads

রবিবার , ২৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরাই এগিয়ে ছিলাম: মুশফিক

খবর টি পড়েছেন : ১৭৯
আমরাই এগিয়ে ছিলাম: মুশফিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

mushfiq_15শ্যামলবাংলা স্পোর্টস : চট্টগ্রাম টেস্টে শেষ পর্যন্ত বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মুশফিকুর রহিম। ‘বনেদি ভার্সনের’ ক্রিকেটের র‌্যাংকিংয়ে এক নম্বর দলের বিপক্ষে খেলার পর এমন ‘বুক উঁচিয়ে’ কথা বলতে পারাটাও কম প্রাপ্তি নয় বাংলাদেশের অধিনায়কের জন্য। তবে খেলা শেষে সাহসী কথা বলতে পারার মধ্যেই প্রাপ্তি খুঁজতে রাজি নন মুশফিক। বরং বৃষ্টি না হলে ম্যাচটি যে শেষ পর্যন্ত বাংলাদেশই জিততে পারতো সে বিষয়ে নিঃসন্দেহ তিনি।
বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের শেষ দুই দিন ভেস্তে যাওয়ার পর শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘চট্টগ্রাম টেস্টের শেষ দুই দিন খেলা হলে তাড়াতাড়ি রান তোলার চাপে পড়ে যেত দক্ষিণ আফ্রিকা। আমরা খেলাটি জিততে পারতাম। এভাবে চিন্তা না করার কোনো কারণ নেই; আপনি যখন টেস্টের এক নম্বর দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিবেন তখন এভাবে চিন্তা করাটা খুবই স্বাভাবিক।’
মুশফিকুর রহিম আরও বলেন, ‘(দ্বিতীয় ইনিংসের শুরুতে) আমরা যদি দুই-একটি উইকেট নিতে পারতাম তাহলে তারা চাপে পড়ে যেত। চাপে থাকলে দক্ষিণ আফ্রিকা কেমন হয় তা সবারই জানা। এটি আমাদের মাথায় ছিল। আমরা ভাল করেই জানি যে, এ ধরনের সুযোগ প্রতিদিন আসে না।’
তবে প্রোটিয়া দলপতি বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। স্পিনবান্ধব উইকেটের কারণে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে পেসারদের পারফরম্যান্সের প্রশংসা করেন মুশফিক। একইসঙ্গে কন্ডিশনের কারণে দ্বিতীয় ইনিংসে স্পিনাররা সুবিধা পেত বলে মনে করেন তিনি। তবে চট্টগ্রামে যা হয়নি তা নিয়ে আক্ষেপে পুড়তেও রাজি নন বাংলাদেশ অধিনায়ক। মুশফিক বলেন, ‘আমরা এমন সুযোগ কমই পাই। সবাই ভাল খেলা জন্য মুখিয়ে ছিল। আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে, ওয়ানডেতে যা করতে পারি তা যে টেস্টেও করে দেখাতে পারি। টেস্টে আমরা এখনো সেভাবে নিজেদের প্রমাণ করতে পারিনি। তবে এটি শুরু হয়ে গেছে। ভবিষ্যতে তা আমাদের আরও ভাল করতে সাহায্য করবে। এভাবে খেলতে পারলে আমরা টেস্টেও ভাল করব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃষ্টিতে রাস্তায় ফুটবল খেললেন স্টেইন! পরবর্তী সংবাদ শেরপুরে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads