ads

শনিবার , ২৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃষ্টিতে রাস্তায় ফুটবল খেললেন স্টেইন!

খবর টি পড়েছেন : ২২৪
বৃষ্টিতে রাস্তায় ফুটবল খেললেন স্টেইন!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
নিয়ম ভাঙলেও অনুতপ্ত নন তিনি। বরং খুশি উপভোগের ভিন্নমাত্রায়। বৃষ্টির মধ্যে চট্টগ্রামের ছেলেদের সাথে ফুটবল খেলাটা খুব উপভোগ করেছেন স্টেইন।

নিয়ম ভাঙলেও অনুতপ্ত নন তিনি। বরং খুশি উপভোগের ভিন্নমাত্রায়। বৃষ্টির মধ্যে চট্টগ্রামের ছেলেদের সাথে ফুটবল খেলাটা খুব উপভোগ করেছেন স্টেইন।

Shamol Bangla Ads

শ্যামলবাংলা স্পোর্টস : হোটেল রুম থেকে বাইরে চোখ রাখলেন ডেইল স্টেইন। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার স্টেইনের চোখে তখন হতাশা। হঠাৎ বাইরে দেখলেন এক দল ছেলে মিলে রাস্তার ওপর ফুটবল খেলছে। ঝুম বৃষ্টি। তাতে খেলা ফুটবল। মজাটাই আলাদা। কিন্তু নিয়ম অনুযায়ী হোটেল রুম ছাড়া যাবে না। চট্টগ্রাম টেস্টের চতুর্থ খেলা তখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। হতাশা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেইন লিখলেন, “রুমের মধ্যে বন্দি হয়ে আছি গোটা দিন। ছেলেদের বৃষ্টির মধ্যে খুব মজা করে ফুটবল খেলতে দেখছি…# আমি কি যাবো।”
ভাবার সাথে সাথে কাজ হয়নি। নিয়ম-নীতি আছে। নিরাপত্তাব্যবস্থার ব্যাপার আছে। আছে আরো প্রোটোকল। যাতে খেলোয়াড়দের বন্দি থাকতে হয় আরো বেশি। কিন্তু ওই পোস্টের ঘণ্টাখানেকের মধ্যেই আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার একটি ভিডিও ছাড়লেন। তাতে দেখা যাচ্ছে সাদা গেঞ্জি এবং কালো শর্টস পরে ওই ছেলেদের সাথে ফুটবল খেলছেন স্টেইন! বোঝা গেল না ডিফেন্ডার হিসেবে খেললেন কি না। তবে ডিফেন্সে ভালোই খেলেছেন। অবশ্য একটু বুঝতে কষ্ট হচ্ছিল কে তার টিম মেট আর কে না।
অসাধারণ একটা সময় কাটিয়ে স্টেইন আবার ফিরলেন হোটেলে। তারপর আনন্দময় একটি পোস্ট দিলেন। যাতে লিখলেন, “আমি হয়তো প্রত্যেকটা নিরাপত্তা প্রোটোকল ভাঙলাম। আমার কোচ তাতে খুশি হবেন না। কিন্তু এটা এমনই ভালো ছিল যে…।”

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাত্রলীগ নেতাকর্মীদের শান্তি-প্রগতির আদর্শে গড়ে উঠতে হবে :… পরবর্তী সংবাদ আমরাই এগিয়ে ছিলাম: মুশফিক

সর্বশেষ - এক্সক্লুসিভ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads