স্টাফ রিপোর্টার : শেরপুরে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা শহরের গোপাল জিউর মন্দির থেকে দেশের প্রাচীনতম পুস্পরথ টেনে ভক্তরা শহর প্রদক্ষিণ করে। ওইসময় হাজারও নারী পুণ্যার্থী উলুধ্বনি ও ঢাক বাজিয়ে শহরের ভবতাঁরা মন্দিরে যান। সেখানে দিনব্যাপি মেলা অনুষ্ঠিত হয়।
বিকেলে নৃসিংহ জিউর আখরা থেকে রথ নিয়ে ইসকন ভক্তরা শহরে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। রথযাত্রা উপলক্ষে ইসকন শেরপুর গোপাল জিউর মন্দিরে ৮দিন ব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
























