ads

সোমবার , ২০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ বছরে সর্বনিম্ন

খবর টি পড়েছেন : ১৮৫
বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ বছরে সর্বনিম্ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

gold_15শ্যামলবাংলা ডেস্ক : আন্তর্জাতিক বাজারে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে স্বর্ণের দাম। ২০ জুলাই সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাজারে প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম ৪ শতাংশ কমে ১ হাজার ৮৮ দশমিক শূন্য ৫ ডলারে নেমে এসেছে, যা ২০১০ সালের মার্চের পর সর্বনিম্ন দাম। ২০১০ সালের ২৬ মার্চের পর সোমবারই প্রথমবারের মতো মূল্যবান এ ধাতুর দাম আউন্সপ্রতি ১ হাজার ১০০ ডলারের নিচে নেমে আসে।
এতে বলা হয়েছে, এ বছর যুক্তরাষ্ট্রে ব্যাংকে গচ্ছিত অর্থের ওপর সুদের হার বাড়ানো হবে- এ সংক্রান্ত আলোচনার কারণে বিনিয়োগকারীরা তাদের গচ্ছিত স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন। এ কারণেই মূল্যবান ধাতুটির দাম কমে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
সাধারণত, অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ করেন। তবে মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্রমেই ফের শক্তিশালী হয়ে ওঠায় এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দেবে- এমন সম্ভাবনার মুখে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ডলারের প্রতিই বেশি আগ্রহী হয়ে উঠছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ পরবর্তী সংবাদ শেরপুরে রথযাত্রা অনুষ্ঠিত

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads