ads

বুধবার , ১৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৮
শেরপুর শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Teachers Training-1স্টাফ রিপোর্টার : শিক্ষার গুণগত মানোন্নয়নে শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ১৫ জুলাই বুধবার শেষ হয়েছে। ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপি’র শিক্ষা প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ইংরেজী বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক সামশাদ জাহান। এ প্রশিক্ষণে সদর উপজেলার ৫ ইউনিয়নের ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়র ২৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ডভিশন শেরপুর প্রডিপি’র শিক্ষা প্রকল্পের সমন্বয়কারী সুজিত বানোয়ারী জানান, এ প্রশিক্ষণে ইংরেজী বিষয়ে পঠন, শিখন, বাক্যগঠন ও উচ্চারণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। যার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজী বিষয়ে দক্ষতা বৃদ্ধি পাবে। এটা শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক হবে। তাছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইংরেজী নিয়ে অযথা ভীতি দূর হয়ে ইংরেজীতে কথা বলা ও লেখা সহজতর হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুর জেলা পুলিশের ঈদ বস্ত্র বিতরণ

সর্বশেষ - শিক্ষাঙ্গন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads