স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুঃস্থ অসহায় নারী ও পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই বুধবার সকালে শেরপুর পুলিশ লাইন্স ব্যারাক ভবনের সামনে ওই ঈদবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম। মোট ১ হাজার ২৩০ জন নারী ও পুরুষের মধ্যে ৭৩০টি শাড়ি ও ৫শ লুঙ্গি বিতরণ করা হয়। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহজাহান মিয়া, পাঁচ থানার ওসিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
























