শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীর ভায়াডাঙ্গা আঁচল সিবিও কার্যালয়ে সমবায় নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রবিবার দুপুরে শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আয়োজনে দু’দিনব্যাপি ওই প্রশিক্ষণ সমাপ্ত হয়।
এতে অংশ গ্রহণ করেন সিবিও উন্নয়ন দলের ২৪ জন সদস্য। শনিবার সকালে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মি. অসীম সাংমার সভাপতিত্বে দু’দিনব্যাপি ওই প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসুচির সেশন পরিচালনা করেন মি. বিকাশ। এডিপি ব্যবস্থাপক মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এ প্রশিক্ষণ কর্মসুচির বিস্তারিত আলোচনা করে সমাপ্তি ঘোষনা করেন।
























