স্টাফ রিপোর্টার : শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির অভিযোগে দুই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ জুলাই রবিবার বিকেলে শেরপুরের নির্বাহী হাকিম নুসরাত জাহান ও তাসলিমা নূর হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শেরপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মো. শাহজাদা খান জানান, রবিবার বিকেল ৩ টার দিকে শেরপুর শহরের বিসিক শিল্প নগরীতে অবস্থিত গামা মুড়ি ফ্যাক্টরী ও গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আকবরীয়া মুড়ি ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাা করেন। ওইসময় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির অভিযোগে আদালত ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় গামা মুড়ি ফ্যাক্টরীর ব্যবস্থাপক শ্রী ধীরেণকে ১০ হাজার টাকা ও আকবরীয়া মুড়ি ফ্যাক্টরীর মালিক আনিসুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন। আদালত ভবিষ্যতে কারখানার অব্যবস্থাপনা দূর করে স্বাস্থ্যকর ও মানসম্মত পরিবেশে মুড়ি তৈরির জন্য কারখানা কর্তৃপকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে কারখানা কর্তৃপ তাৎণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

























