ads

মঙ্গলবার , ৭ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুত্রের নিখোঁজের ৬ মাস পর আদালতে পিতার হত্যা মামলা দায়ের

খবর টি পড়েছেন : ১৭২
শেরপুরে পুত্রের নিখোঁজের ৬ মাস পর আদালতে পিতার হত্যা মামলা দায়ের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Jahidul sherpurস্টাফ রিপোর্টার : শেরপুরে যুবক পুত্রের নিখোঁজের ৬ মাস পর অবশেষে আদালতে হত্যা মামলা দায়ের করেছেন এক হতভাগ্য পিতা। ৭ জুলাই মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী আমলী আদালতে ওই মামলাটি দায়ের হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ নিয়মিত মামলা গ্রহণ সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের বাসিন্দা ইউসূফ আলীর পুত্র ভাড়ায় মোটর সাইকেল চালক জাহিদুল (২৮) পার্শ্ববর্তী কাকরকান্দি গ্রামের সাবেক মেম্বার মোক্তার হোসেনের পুত্র ফারুক হোসেনের (২৯) সাথে আত্মীয়তা ও বন্ধুত্বের সূত্রে প্রায় ৪ বছর পূর্বে স্থানীয় চৌরাস্তা বাজারে ‘ওরা দুইজন ঋণদান সমবায় সমিতি লিঃ’ প্রতিষ্ঠা করে। সমিতির মূলধন প্রায় ১২ লাখ টাকায় উন্নীত হলে ফারুক জাহিদুলকে এড়িয়ে যেতে থাকে। প্রায় ৭ মাস আগে তাদের অংশিদারিত্ব নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হলে হালখাতা শেষে অংশিদারিত ভাগ করে নেওয়ার সিদ্ধান্তে মনোমালিন্য কাটে। ওই অবস্থায় গত ১১ জানুয়ারী সন্ধ্যার দিকে ফারুক হোসেন বন্ধু জাহিদুলের বসতবাড়িতে গিয়ে পার্শ্ববর্তী ভোগাইপাড় এলাকায় যাত্রা দেখার কথা বলে মোটর সাইকেলসহ নিয়ে যায়। পরদিন ফারুক ফিরে এলেও জাহিদুল ফিরে না আসায়, তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় এবং জাহিদুলের খোঁজ-খবর নিতে তার বাবা ফারুকের বাড়িতে গিয়ে জাহিদুলের পায়ের কেডস দেখতে পাওয়ায় সন্দেহের উদ্রেক হয়। ওই ঘটনায় জাহিদুলের বাবা ইউসূফ আলী নালিতাবাড়ী থানায় অভিযোগ দিতে গেলে থানা পুলিশ অভিযোগ না নিয়ে একটি জিডি গ্রহণ করে। এরপর জাহিদুলের এক চাচার মোবাইল ফোনে কয়েক দফা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে সে বিষয়টিও থানা পুলিশকে অবহিত করা হয়। বিষয়টি স্থানীয় পত্র-পত্রিকাতেও ছাপা হয়। কিন্তু এরপরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় অবশেষে ফারুক ও তার পিতাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে আদালতে হত্যা মামলা দায়ের হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৈয়দ আশরাফকে মন্ত্রণালয় থেকে অব্যাহতির গুঞ্জন! পরবর্তী সংবাদ খালেদার বিচারে ট্রাইব্যুনাল হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads