ads

মঙ্গলবার , ৭ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের লক্ষ্য ১৭০ রান

খবর টি পড়েছেন : ২১৭
বাংলাদেশের লক্ষ্য ১৭০ রান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

BD-SAশ্যামলবাংলা স্পোর্টস : দ্বিতীয় ও শেষ টি-২০তে জিততে হলে নিজেদের রেকর্ডই ভাঙতে হবে টাইগারদের। ৭ জুলাই মঙ্গলবার সফরকারী দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে হলে আগের সর্বোচ্চ ১৬৪ রান তাড়া করে জেতার রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশকে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই রান তাড়া করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। দলীয় ৯৫ রানে আরাফাত সানির বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার কুইন্টন ডি কক। দ্বাদশ ওভারে নাসিরের পরপর দুই বলে সাজঘরে ফিরেছেন ওপেনার এবি ডি ভিলিয়ার্স ও জে পি ডুমিনি। আঠারতম ওভারের চতুর্থ বলে মুস্তাফিজের কাটারে মুশফিকের গ্লাভসবন্দী হন ডু প্লেসিস।
আজকের ম্যাচে উভয় দলে একটি করে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ দলে সোহাগ গাজীর পরিবর্তে প্রথমবারের মত ডাক পেয়েছেন রনি তালুকদার। আর দক্ষিণ আফ্রিকা দলে রাবাডার পরিবর্তে এডি লেইও প্রথমবারের মত রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টি২০ ম্যাচ ৫২ রানে হারে বাংলাদেশ।

Shamol Bangla Ads

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান।

দ.আফ্রিকা দল : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রিলে রুশো, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, ই লেই ও অ্যারন ফাঙ্গিসো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তথ্য যোগাযোগ ও প্রযুক্তি নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পরবর্তী সংবাদ খালেদা জিয়া নিজের দায় এড়াতে চাইছেন : তথ্যমন্ত্রী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads