ads

রবিবার , ৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংবর্ধিত

খবর টি পড়েছেন : ১৯২
শেরপুরে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংবর্ধিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sogbordhona2স্টাফ রিপোর্টার : শেরপুরে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে ওই সংবর্ধনা দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান খান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনসুর আলম। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এডভোকেট রফিকুল ইসলাম আধার। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য বিচারকগণসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ন্যায় বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে আইনজীবী নেতাদের দাবির প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হক বলেন, ‘গুমোট আবহাওয়া’ দ্রুতই কেটে যাবে। তবে এ বিষয়ে বিচারকদের পাশাপাশি আইনজীবীদের সহযোগিতার কোনো বিকল্প নেই। জেলা জজের সাথে একই প্রত্যয় ব্যক্ত করেন নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক সেমিনার পরবর্তী সংবাদ কলেজে ভর্তির সমস্যায় শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads