ads

মঙ্গলবার , ১৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঁচ জাল ভর্তিচ্ছু আটক

BRU, Rangpurরংপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তিতে পাঁচজন জাল ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো ‘এফ’ ইউনিটে ভর্তিচ্ছু মো: হাসান মিয়া। সে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া গ্রামের সবুজ মিয়ার পুত্র। ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু আবু বকর সিদ্দিক। সে টাঙ্গাইল জেলার সখিপুর থানার কাইলা গ্রামের আব্দুর রশিদের পুত্র। ‘বি’ ইউনিটে ভতিচ্ছু মনিরুজ্জামান। সে ফরিদপুর জেলার সালথা থানার উজিরপুর গ্রামের বাবুল মোল্লার পুত্র। ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু বাসুদেব রায়। সে পঞ্চগড় জেলার বোদা থানার করুনাময়ী গুপ্তা গ্রামের হরিশ চন্দ্র বর্মনের পুত্র। ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু কামরুল হাসান। সে রংপুর জেলার পাগলাপীর এলাকার মাহফুজার রহমানের পুত্র।
এরা সবাই জাল প্রবেশপত্র তৈরী করে অন্যকে দিয়ে পরীক্ষা দিয়ে চান্স পায়। সোমবার ভর্তির জন্য সাক্ষাতকার দিতে আসলে সংশ্লিষ্ট ভাইভাবোর্ডে ধরা পড়ে। এদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads