ads

সোমবার , ২০ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরাভ খানকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারি : আইজিপি

খবর টি পড়েছেন : ৪৩৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ২০ মার্চ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন আইজিপি।

Shamol Bangla Ads

প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আগেই আবেদন করা হয়েছিল। একটু আগে জানলাম, ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে।’

দুবাইয়ে আরাভ খানের সোনার দোকান উদ্বোধন করতে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা দিঘী, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ বেশ কয়েকজন দুবাই যাওয়ার ঘটনায় সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়।

Shamol Bangla Ads

একপর্যায়ে পুলিশও আরাভ খানকে দেশে ফিরাতে নড়েচড়ে বসে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আরাভ খানকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। সেই সহযোগিতার অংশ হিসেবে ইন্টারপোলে আবেদন করে পুলিশ। আজ সেই আবেদন কার্যকর হওয়ার তথ্য প্রকাশ করলেন আইজিপি।

আরাভ খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৯টি গ্রেপ্তারি পরোয়ানা গেছে। একাধিক দেশের ভিসা সংগ্রহে রাখা আরাভ খানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশি পণ্যের জন্য নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ আন্তর্জাতিক বন দিবস আজ

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads