মো. মোশারফ হোসেন,নকলা (শেরপুর) : সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় গনতন্ত্রের বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলে ৫ জানুয়ারি মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নবনির্বাচিত পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, শহিদুল ইসলাম প্রমুখ।




