ads

বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্র্যাবের সভাপতি তমাল : সম্পাদক মামুন

খবর টি পড়েছেন : ৩৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৩ নির্বাচনে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ।

Shamol Bangla Ads

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৫২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। একই পদে অপর প্রার্থী আবুল খায়ের ১১৪ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মাসুম মিজান ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আব্দুল বারী ১০৩ ভোট পেয়েছেন।

Shamol Bangla Ads

সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থীর মধ্যে মামুনুর রশিদ ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সিরাজুল ইসলাম ১১০ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুদ্র মিজান । অপর প্রার্থী নিয়াজ আহমেদ লাবু ১৩১ ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক পদে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. এমদাদুল হক খান। অপর প্রার্থী হরলাল রায় সাগর পেয়েছেন ১২৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে বকুল আহমেদ ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৪৬ ভোট।

দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এস এম ফয়েজ ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আবু হেনা রাসেল পেয়েছেন ১১৭ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক পদে ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু জাফর। অপর প্রার্থী শেখ কালিম উল্লাহ নয়ন পেয়েছেন ১১৫ ভোট।

প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কল্যান সম্পাদক পদে ১৬৬ ভোট পেয়ে ওয়াসিম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শাহীন আলম পেয়েছেন ৯৭ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক পদে তানভীর হাসান ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকারিয়া পেয়েছেন ১১৫ ভোট।

কার্যনির্বাহী ৩টি সদস্য পদের প্রার্থী ছিল ৩ জন। ১৭৬ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন, ১৩৫ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন মো. জসীম উদ্দীন এবং ৯২ ভোট পেয়ে তৃতীয় সদস্য হয়েছেন এনামুল কবীর রূপম।

জানা যায়, ১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে ক্র্যাব কার্যালয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৫টি পদের মধ্যে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৯৩ জন ভোটারের মধ্যে ২৭৩টি ভোট পড়েছে।

৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট পারভেজ খান। অপর সদস্যরা হলেন, দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও বৈশাখী টিভির সিএন্ই সাইফুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ক্র্যাবের সিনিয়র সদস্য আহমদ আতিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু যখনই সুযোগ পেয়েছেন বাঙালির জন্য কিছু করে… পরবর্তী সংবাদ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অটোরিকশার ৩ যাত্রী নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads