ads

মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চার দিনেই ৪০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার ২’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ

সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল বটে। কিন্তু মুক্তির পর এতটা সাড়া পাবে, এটা হয়তো অনেকেই কল্পনাও করেনি। সেই অভাবনীয় সাফল্যই পাচ্ছে তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’। ১৫ অক্টোবর মুক্তি পেয়ে মাত্র চার দিনেই সিনেমাটি ৪০০ কোটি রুপির মেগা ক্লাবে প্রবেশ করেছে। চার দিন শেষে এর বিশ্বব্যাপী আয় ৪২৪ কোটি রুপিরও বেশি। খবর এনডিটিভির।

Shamol Bangla Ads

চার দিনে শুধু ভারত থেকেই নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’ আয় করেছে ২৩৪ কোটি রুপি। আর বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছে ১৯০ কোটি রুপি। মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করেছিল ১২৫ কোটি রুপি। এরপর বাকি তিন দিনে যথাক্রমে আয় করেছে ৮৫ কোটি, ১০৮ কোটি ও ১০০ কোটি রুপি। এর মধ্য দিয়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের উইকেন্ড পেল ‘জেলার ২’। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির ব্যবসা জমজমাট। তাই বক্স অফিসে সিনেমাটি আরও রেকর্ড গড়তে পারে, এমনই ধারণা বিশ্লেষকদের।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। একই নির্মাতার সিনেমাটি বক্স অফিসে হয়েছিল সুপারহিট। এছাড়া সিনেমাটির গানও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। বক্স অফিস সাফল্যে সেই ধারাবাহিকতা যেন এবারও অব্যাহত থাকছে। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে আছেন বিদ্যা বালান, এস. জে. সুরিয়া, মিঠুন চক্রবর্তী, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে আছেন মোহনলাল, শিবা রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ, বিজয় সেথুপতির মতো তারকারা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads