ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে আ’লীগের ৭ জনের মনোনয়ন পত্র ক্রয় : হতাশায় এমপি হারুন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ৭:২০ অপরাহ্ণ
ঝালকাঠিতে আ’লীগের ৭ জনের মনোনয়ন পত্র ক্রয় : হতাশায় এমপি হারুন

 ঝালকাঠি প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে আ’লীগের মনোনয়ন পত্র ক্রয় করেছেন আ’লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমুসহ ৭ জন।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ঝালকাঠি জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল­াহ পনির, স্টামফোর্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এমএ হান্নান ফিরোজ, আ’লীগ উপকমিটির সহসম্পাদক মনিরুজ্জামান মনির, বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন রাব্বী পপি, সাবেক সচিব মোঃ ইসমাইল হোসেন, মনোনয়ন পত্র ক্রয় করেছেন। আ’লীগের মনোনয়ন পত্র বিক্রির ১ম দিন সোমবারে মনোনয়ন পত্র ক্রয় করেন আলহাজ্ব এ্যাড. খান সাইফুল­াহ পনির, মনিরুজ্জামান মনির ও মোঃ ইসমাইল হোসেন। ২য় দিন মঙ্গলবারে প্রফেসর ড. হান্নান ফিরোজ এবং ৩য় দিন বুধবারে সাংসদ বিএইচ হারুন ও ইয়াসমিন রাব্বী পপি মনোনয়ন পত্র ক্রয় করেন।
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আ’লীগের একক মনোনয়ন প্রত্যাশী, সাবেক খাদ্য মন্ত্রী, আ’লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু মনোনয়ন পত্র বিক্রির ১ম দিন সোমবারেই মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে দলীয় সুত্র জানায়। সম্প্রতি প্রধানমন্ত্রী ও আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে জেলা তৃণমূল নেতাকর্মীদের আলোচনার সময় বর্তমান এমপি হারুনের বিরুদ্ধে এমপি নির্বাচিত হবার পর গত ৫ বছরে রাজাপুর-কাঠালিয়া উপজেলা আ’লীগের প্রধান কার্যালয়ে একবারও পা না রাখায়, কোন জাতীয় দিবস ও দলীয় কর্মসূচীতে এলাকায় না থাকা, তার ভাইকে দিয়ে রাজনীতি পরিচালনা করা, রাজাপুরের উন্নয়ন মূলক প্রায় সকল কাজ তার নিজ বাড়িতে করানো, রাজাপুর ডিগ্রি কলেজের নিয়োগ পরীক্ষা এমপি ঢাকাস্থ বাসভবনে নেয়াসহ বিভিন্ন দুর্নীতির কারণে তিনি এলাকায় জনবিচ্ছিন্ন রয়েছে বলে অভিযোগ উথ্থাপন করেন।  তৃণমূল নেতৃবৃন্দ দলকে সু-সংগঠিত এবং সহাবস্থানে রাখায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল­াহ পনিরকে এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে একক প্রার্থী আ’লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমুকে মনোনয়ন দেয়ার জন্য দাবী জানান।
এসব কারণে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি আলহাজ্ব বজলুল হারুন চরম হতাশায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে এমপি হারুন বর্তমানকে বলেন, আমি যে খানেই থাকি উন্নয়ন যে ভাবেই হোক আমিই তো করেছি। মনোনয়ন পত্র ক্রয় করেছি। আশা করি ম্যাডাম আমাকে মনোনয়ন দিবে আমি আবার নির্বাচিত হবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!