ads

সোমবার , ৪ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা

খবর টি পড়েছেন : ৫৮১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। তবে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া সংক্রান্ত সমস্যার কারণে তিনি শপথ নিতে পারেননি। যদিও নির্বাচন কমিশন ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

Shamol Bangla Ads

রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শপথ গ্রহণ শেষে সংসদীয় রীতি অনুযায়ী সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সংসদ নেতা ছাড়াও সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপির অনুপস্থিত সদস্য পরবর্তীতে স্পিকারের কাছে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অর্থনৈতিক সংকট প্রকট হলে দ্রুতই জনপ্রিয়তা হারাবে বিএনপি… পরবর্তী সংবাদ ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads