শ্যামলবাংলা ডেস্ক : মেক্সিকোতে নিরাপত্তারক্ষী ও সশস্ত্র অপরাধীগোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
২৩ মে শনিবার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির জালিসকো প্রদেশের সীমান্তের কাছে তানহুয়াতোতে ওই ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই মাদক চক্রের সদস্য বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনার মন্টে আলেজান্দ্রো রুবিদো। গত কয়েক বছর ধরে জালিসকোর মাদক চক্র ‘জালিসকো নিউ জেনারেশন’-এর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত জালিসকো নিউ জেনারেশন গ্রুপের হাতে পুলিশ ও সেনাসহ অন্তত ২০ জন নিহত হয়েছে।




