স্টাফ রিপোর্টার ॥‘শ্রমিক মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’- এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসম নাসিম কাকন, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি ও শ্রমিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার পরিবহন শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক, সিএনজি, অটোরিক্সা শ্রমিকলীগ, হোটেল শ্রমিক, দোকান কর্মচারী, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, চাতাল শ্রমিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু ও জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি বজলুর রশিদ নাহাজ, নওশাদ আলী প্রমুখ।
এদিকে শহরের নিউমার্কেট মোড়ে শোভাযাত্রার একাংশ নিয়ে সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশে বক্তব্য রেখেছেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।




















