ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণ : থানায় মামলা

খবর টি পড়েছেন : ১৮৬
ধামইরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণ : থানায় মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাইফুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) : ধামইরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার হরতিকীডাঙ্গা গ্রামের সামসুল আলমের পুত্র ফিরোজ আলম একই গ্রামের একই এলাকার এক মেয়ের (১৮) সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত দৈহিক মিলামিশায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে গর্ভবতী হলে সে বিয়ের জন্য চাপ দিতে থাকে ফিরোজকে। সে কৌশলে মেয়েকে নিয়ে ৭ আগস্ট জয়পুরহাট পদ্মা ল্যাব এ বাচ্চা গর্ভপাত ঘটায়। এব্যাপারে ভিকটিম বাদী হয়ে নওগাঁ আদালতে মামলা দায়ের করলে, আদালতের নির্দেশক্রমে ৭ সেপ্টেম্বর রবিবার ধামইরহাট থানায় ৩জন কে আসামী একটি ধর্ষন মামলা রেকর্ড করে। ধামইরহাট থানার ওসি মির্জা আঃ সালাম জানান, এ ব্যাপারে ধর্ষিতার পরিবার বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেছে মামলা নং-০৬, তারিখ-০৬/০৯/১৪। মামলার প্রেক্ষিতে তদন্ত পুর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি প্রতিবেদককে জানান।

ধামইরহাট উপজেলার সর্বত্র চলছে তাল পিঠার উৎসব

Shamol Bangla Ads

ভাদ্রমাসের শুরু থেকেই ধামইরহাট উপজেলার সর্বত্র তাল পিঠার উৎসব চলছে। উপজেলার যেসব সংসারে নতুন বউ ঘরে উঠেছে পরিবারে তালের পিঠা বানিয়ে নতুন বউকে পৌষপার্বনের পিঠা উৎসবের পর ভাদ্র মাসের এই দিনে উপজেলার গ্রামাঞ্চলে চলে তালের পিঠার উৎসব। বহুগুনের অধিকারী পাকা তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। বাংল দেশের অতি পরিচিত মৌসুমি ফল তাল। শ্রাবনÑভাদ্র মাসে সাধারণত এই ফল পাকে। গ্রাম্য হাট বাজারে এক সময়ে পাকা তালের ব্যাপক ছরাছরি হয়। গ্রামে খুব অল্প দামে এই ফল হাতের কাছে পাওয়া যায়। পাকা তাল দিয়ে পিঠা তৈরি ছাড়াও দুধ,চিনি, মসলা দিয়ে ঘন তরল অবস্থায় রুচি সম্মত ভাবে রান্না করে খাওয়া যায়। তা ছাড়াও পাকা তাল দিয়ে স্বত্ব তৈরি করা হয়। চলতি মৌসুমে ফলের আমেজ পালন করছে ধামইরহাট সব অঞ্চলে। চৈত্রÑবৈশাখ মাসে তালের ছড়া (পির) বের হয়। এই ছড়া থেকেই অতি উপদেয় মিষ্টি রস আহোরন করা হয়। তালের জমাট বাঁধা খান্দা সবার কাছে প্রিয়। কচি তালের কোয়া খুবই জনপ্রিয়। পাকা তাল বীজের শাস বেশ মজাদার। তাই তালের ঐ মজা শেষ হলেও বর্তমানে পিঠা খাওয়ার সময়। এদিকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে রেওয়াজ আছে ভাদ্র মাসের ১৩ তারিখে তালের পিঠা খেলে ভাগ্য সুপ্রসন্ন হয়। তাই ঐ তারিখে পেরিয়ে গেলেও উপজেলায় চলছে তালের পিঠার আমেজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামগঞ্জে সাজাপ্রাপ্ত ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ২০ পরবর্তী সংবাদ বিলুপ্তির পথে ধামইরহাটের মৃৎ শিল্প

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads