ads

রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ‘আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহা. শওকত রশীদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) মো. আবু সাঈদ।

প্রশিক্ষণে আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, যেমন—ভূমি সেবার ডিজিটালাইজেশন, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খতিয়ান ও রেকর্ড ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও বন্দোবস্ত, ভূমি ব্যবস্থাপনায় জালিয়াতি প্রতিরোধ, সরকারি খাসজমি ব্যবস্থাপনা এবং ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা, জনবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং জনগণের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নাচ-গান আর ঐতিহ্যের আবহে শেষ হলো গারোদের… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কৃষক খুনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads