ads

মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৬, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬ অক্টোবর মঙ্গলবার উপজেলার কাটাবাড়ী (শিমুল বাগান) সীমান্ত এলাকায় ওই্ অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী (শিমুল বাগান) এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজীদবিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানের মালামাল ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads