ads

বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন হামজারা।

Shamol Bangla Ads

এর তিন দিন পর, ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

বাংলাদেশের ম্যাচ সূচি:

Shamol Bangla Ads

২৫ সেপ্টেম্বর—বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা
২৮ সেপ্টেম্বর—সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকেল ৩টা
১ অক্টোবর—ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

Need Ads