ads

সোমবার , ২৪ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান

খবর টি পড়েছেন : ৩৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলতি বছরে বলিউড সংগীতজগতের অন্যতম চর্চিত বিষয় অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত। এ নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা-কল্পনা। তবে একটা সময় অরিজিৎ সিংয়ের মতো পরিস্থিতিতে পড়তে হয়েছিল আরেক জনপ্রিয় গায়ক শান-কেও।

Shamol Bangla Ads

এক সাক্ষাৎকারে শান জানান, অরিজিতের এই সিদ্ধান্তের সঙ্গে তিনি নিজের অতীতকে মেলাতে পারছেন। একসময় তিনিও একইভাবে গান গাওয়া ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন।

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে শান বলেন, ‘বিষয়টা এমন নয় যে সে পুরোপুরি গান গাওয়া ছেড়ে দিয়েছে। সে এখনো গান গাইছে এবং আমার মনে হয় সামনে আরও অনেক প্লেব্যাক করবে। পরিস্থিতি অতটা চরম নয়।’

Shamol Bangla Ads

তাহলে অরিজিৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন? মুচকি হেসে শান উত্তর দেন, ‘এই প্রশ্নের সঠিক উত্তর তো শুধু অরিজিৎ নিজেই দিতে পারবে। তবে তার রেকর্ড করা অনেক গান এখনো মুক্তি পায়নি। আগামী দুই বছর শ্রোতারা অরিজিতের নতুন অনেক গান শুনতে পাবেন।’

শান আরও যোগ করেন, ‘কে বলতে পারে, হয়তো সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে! এটা তো আর পাথরের লেখা কোনো সিদ্ধান্ত নয় যে বদলানো যাবে না।’

কথা প্রসঙ্গে নিজের ক্যারিয়ারের এক চরম দোলাচলের কথা স্মরণ করেন শান। জানান, বয়স যখন ৩৩ বা ৩৪ বছর ছিল, তখন তিনিও হুবহু এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন।

শান বলেন, ‘সেই সময়ে আমি প্রায় সব ধরনের গান গেয়ে ফেলেছি। দুই-তিনটি বড় পুরস্কারও পেয়েছিলাম। পাশাপাশি সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার একটা ইচ্ছা আমার ছিল। ভাবতাম, জীবনে এতদূর যখন এসেছি, সমাজের জন্য কিছু করা উচিত। কিন্তু কাজের চাপে সময় পেতাম না। মনে হতো, একই চক্রে ঘুরপাক খাচ্ছি।’

শানের পুরো নাম শান্তনু মুখোপাধ্যায়। নব্বই ও দুই দশকের অন্যতম জনপ্রিয় শিল্পীদের একজন। তার মেলোডিয়াস গায়কির জন্য বিশেষ সমাদৃত। তার উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলো হচ্ছে- ‘চান্দ সিফারিশ’, ‘হে শোনা’, ‘যব সে তেরে নয়না’, ‘বেহেতি হাওয়া সা থা ভো’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুভ জন্মদিন জসিম পরবর্তী সংবাদ থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads