ads

মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

খবর টি পড়েছেন : ২২৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নিজের নতুন সিনেমা ‘টক্সিক’-এর প্রচারণায় গিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেছেন কন্নড় সুপারস্টার যশ। বিজয়ের কাজের প্রতি একাগ্রতার কথা উল্লেখ করে তিনি জানান, জনগণের ভালোবাসার প্রতিদান দিতে তিনি দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন।

Shamol Bangla Ads

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিজয়ের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন যশ।

যশ বলেন, ‘আমরা সবসময় তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার কাজের প্রতি নিষ্ঠা এবং মানুষের যে ভালোবাসা তিনি অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। জনগণ তাকে যে স্থান ও দায়িত্ব দিয়েছে, তিনি তা ধরে রেখেছেন। তার মধ্যে যে শৃঙ্খলা ও একাগ্রতা রয়েছে, তা সহজেই অনুমেয়।’

Shamol Bangla Ads

‘টক্সিক’ এবং বিজয়ের ‘জন নায়গান’ সিনেমার প্রযোজক কে ভেঙ্কট নারায়ণার বরাতে যশ জানান, বিজয়ের রাজনীতি ও জনগণের সেবায় আত্মনিয়োগের খবর তিনি নিয়মিত পান। প্রযোজকের কথা উল্লেখ করে ইয়াশ বলেন, ‘নারায়ণ আমাকে বহুবার বলেছেন বিজয় তামিলনাড়ুর মানুষের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কতটা পরিশ্রম করছেন। ভক্তদের দেওয়া ভালোবাসা ও সম্মান ফিরিয়ে দেওয়া প্রতিটি শিল্পীর দায়িত্ব। বিজয় এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তিনি রাজ্যবাসীকে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন।’

উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। সিনেমাটিতে ‘রায়া’ ও ‘টিকিট’ নামের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ। এ ছাড়া এতে আরও রয়েছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান পরবর্তী সংবাদ প্রথমবার এককভাবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি :…