ads

শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুভ জন্মদিন জসিম

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার অন্যতম সফল ও কালজয়ী নায়ক জসিমের জন্মদিন আজ। খলনায়ক থেকে নায়ক, মুক্তিযোদ্ধা থেকে প্রযোজক—বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতার জীবনজুড়ে আছে অনেক বিস্ময়কর গল্প।
আশি ও নব্বইয়ের দশকে তিনি দাপটের সঙ্গে রুপালি পর্দা মাতিয়েছিলেন। একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে নিজেকে সফলতম নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাকে দেশের অ্যাকশন ঘরানার সিনেমার পথিকৃৎ বিবেচনা করা হয়।

Shamol Bangla Ads

সবার কাছে জসিম একজন নায়ক হিসেবে পরিচিত।
কিন্তু তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মূলত ভিলেন বা খলনায়ক হিসেবে। এমনকি ভিলেন হিসেবেও তিনি সাফল্য পেয়েছিলেন। জসিমের আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন। তার জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে।

নায়ক জসিম সম্পর্কে কিছু তথ্য অনেকের অজানা। চলুন জেনে নেওয়া যাক…

Shamol Bangla Ads

অভিনয়ের জগতে আসার আগে জসিম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের অধীনে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর শুরু করেন চলচ্চিত্রে অভিনয়ের পথচলা। ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক।
১৯৭৭ সালে ‘দোস্ত দুশমন’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এরপর ‘সবুজ সাথী’সহ একাধিক চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

৭০ ও ৮০-এর দশকে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে জসিম হয়ে ওঠেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন তারকা। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন প্রযোজক ও ফাইট পরিচালক। বাংলা চলচ্চিত্রে অ্যাকশনধারাকে জনপ্রিয় করে তুলতে তার অবদান আজও স্মরণীয়। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মাত্র ৪৮ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে না-ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি শিল্পী। তার চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্র হারায় এক শক্তিমান অভিনেতা ও জনপ্রিয় অ্যাকশন তারকাকে।

তার স্মৃতিকে ধরে রাখতে বিএফডিসিতে একটি শুটিং ফ্লোরের নাম রাখা হয়েছে ‘জসিম ফ্লোর’। মুক্তিযোদ্ধা, অভিনেতা, প্রযোজক ও ফাইট পরিচালক—বহুমাত্রিক প্রতিভার অধিকারী নায়ক জসিম আজও কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন।

Need Ads
error: কপি হবে না!