ads

শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমেরিকান মডেলদের সঙ্গে জায়েদ খানের নাচ!

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। চলচ্চিত্রের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি।
পরে দেশের পটপরিবর্তনের কারণে আর দেশে ফেরেননি। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত নানা অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করতে দেখা গেছে তাকে।

Shamol Bangla Ads

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন জায়েদ খান। একটি সেলিব্রিটি শোয়ের উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।
গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এবার আরও ভিন্ন এক পরিচয়ে হাজির হচ্ছেন জায়েদ খান। তাকে দেখা যাবে গানের ভিডিওচিত্রের মডেল হিসেবে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার। আর সেই কয়েক সেকেন্ডের টিজারেই চমক দেখিয়েছেন এই অভিনেতা।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার রাতে প্রকাশিত টিজারে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে জায়েদ খানকে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত হয়েছে ‘শিকারী’ মিউজিক ভিডিও। এতে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাও অংশ নিয়েছেন।

টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, ‘টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিওচিত্রটি আরও মুগ্ধ করবে।’

জানা গেছে, ‘শিকারী’ বেশ বড় বাজেটের একটি মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও অংশ নিয়েছেন। ভিডিওটির স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন এনরিক ক্যামাচো।

জানা গেছে, শিগগিরই প্রকাশ পাবে পুরো গান ও ভিডিওচিত্র।

Need Ads
error: কপি হবে না!