ads

মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

খবর টি পড়েছেন : ৩৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষে নিচে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি।
এ সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় দুজনই আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

Shamol Bangla Ads

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল থেকে গণমাধ্যমে খায়রুল বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। এক পর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি।
শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’

দুর্ঘটনাটি হঠাৎ ঘটায় শুরুতে কিছুই বুঝে উঠতে পারেননি তারা। এ সময় শুটিং দলের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন।
পরে তারাই দ্রুত এগিয়ে এসে আহত অভিনেতা ও চিত্রগ্রাহককে উদ্ধার করেন।

Shamol Bangla Ads

দুর্ঘটনায় নিজের আঘাতের কথা জানিয়ে বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়।’

অভিনেতা জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বেশ কিছু অংশ ছুলে গেছে। তার আঘাত বাসারের চেয়েও গুরুতর বলে জানান তিনি।

জানা গেছে, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন খায়রুল বাসার। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই তিনি বিদেশে শুটিংয়ে অংশ নেন।

দুর্ঘটনার কারণে আপাতত শুটিং বন্ধ রাখতে হয়েছে। চিকিৎসা ও বিশ্রামের পর শারীরিক অবস্থা বুঝে পরবর্তী শুটিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেপালে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং পরবর্তী সংবাদ আমেরিকান মডেলদের সঙ্গে জায়েদ খানের নাচ!

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads