ads

সোমবার , ১০ আগস্ট ২০২৬ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেপালে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণি, নীল আকাশ আর চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, নেপালের পোখারার এমন মনোরম পরিবেশেই শুরু হয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘শিকার’-এর শুটিং।

Shamol Bangla Ads

শুটিং শুরুর আগে আয়োজন করা হয় মহরতের আনুষ্ঠানিকতা। নিজস্ব রীতি ও নিয়ম অনুসরণ করে সিনেমাটির মঙ্গল কামনায় প্রথমে দোয়া করেন এর প্রধান অভিনেতা মুর্তজা পলাশ। পরে নারিকেল ভেঙে সিনেমাটির শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য।

মহরতের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় কামরুজ্জামান রোমান পরিচালিত ও রেজা ফিল্ম প্রযোজিত ‘শিকার’-এর দৃশ্যধারণ। সিনেমাটির প্রথম দিনের দৃশ্যধারণে একে একে অংশ নেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত এবং ‘রনি’ ও ‘জিল্লু’খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।

Shamol Bangla Ads

সিনেমাটির গল্পে অভিনয়ের সুযোগই তাকে প্রথমে আকৃষ্ট করেছে বলে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে।
আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’

নাটকে একাধিকবার অভিনয় করলেও ‘শিকার’-এর মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। সিনেমায় নিজের চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতিও নিয়েছেন এই অভিনেতা।

জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস ধরে চলবে ‘শিকার’ সিনেমার দৃশ্যধারণ। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত সিনেমাটি আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!