ads

সোমবার , ৬ জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিভাবান দুই নারী খেলোয়াড়কে বাইসাইকেল উপহার

স্টাফ রিপোর্টার
জুলাই ৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিভাবান দুই নারী খেলোয়াড়কে বাইসাইকেল উপহার প্রদান করা হয়েছে। ৬ জুলাই সোমবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের উদ্যোগে জেলা প্রশাসকের হলরুমে ওই বাইসাইকেল বিতরণ করা হয়। উপহারপ্রাপ্ত প্রতিভাবান নারী খেলোয়াড়দ্বয় হলো সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা গ্রামের আশা মনি ও একই এলাকার মরিয়ম আক্তার।

Shamol Bangla Ads

বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. আরিফ হোসেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, ফুটবল প্রশিক্ষক সাধন বসাকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দরিদ্রতার কারণে আশা মনি এবং মরিয়ম আক্তার দীর্ঘদিন থেকে প্রায় আড়াই কিলোমিটার পায়ে হেঁটে শেরপুর শহরের স্টেডিয়ামে ফুটবল ও অ্যাথলেটিক্স প্র্যাকটিস করে আসছিল। ঘটনাটি ফেসবুকের মাধ্যমে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নজরে এলে তিনি তাদের খোঁজ-খবর নেন এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ওই প্রতিভাবান নারী খেলোয়াড়দের দুইটি বাইসাইকেল উপহার প্রদান করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য যে, ইতোমধ্যে আশা মনি ফুটবলে এবং মরিয়ম আক্তার অ্যাথলেটিক্সে বিকেএসপিতে প্রাথমিকভাবে ভর্তির সুযোগ পেয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!