ads

সোমবার , ৬ জুলাই ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার পর্দায় জুটি হচ্ছেন বাস্তবের জুটি আলী-রিচা

খবর টি পড়েছেন : ৪৭৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাস্তব জীবনের জনপ্রিয় তারকা দম্পতি আলী ফজল ও রিচা চাড্ডা এবার রূপালি পর্দায় জুটি বাঁধতে চলেছেন। অতীতে জনপ্রিয় ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে অভিনয় করলেও, এবারই প্রথম পর্দায় একে অপরের বিপরীতে মূল চরিত্রে হাজির হবেন এই যুগল। শশী বর্মার পরিচালনায় ‘সিচুয়েশনাল কমেডি’ ঘরানার সিনেমায় দেখা যাবে তাদের।

Shamol Bangla Ads

সিনেমোশন পিকচার্স এবং গিরিরাজ প্রোডাকশন্সের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রখ্যাত অভিনেতা কুমুদ মিশ্র। দিল্লির জমজমাট ও কোলাহলপূর্ণ পটভূমিতে তৈরি এই সিনেমার গল্পে হাস্যরস, আবেগ এবং সামাজিক বার্তার এক দারুণ মেলবন্ধন থাকবে বলে জানা গেছে। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ছবিটির শুটিং শুরু হবে এবং ২০২৭ সালের এপ্রিলে এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নতুন এই প্রজেক্ট প্রসঙ্গে আলী ফজল বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে সেরা কমেডিগুলো আসে সৎ চরিত্র এবং বিশ্বাসযোগ্য পরিস্থিতি থেকে। যখনই আমি এই চিত্রনাট্যটি পড়েছি, তখনই বুঝতে পেরেছি এতে বিশেষ কিছু আছে। পর্দায় রিচার সাথে সম্পূর্ণ নতুন একটি রসায়ন অন্বেষণ করার বিষয়টিও বেশ রোমাঞ্চকর এবং আমরা একসঙ্গে কী তৈরি করতে যাচ্ছি তা দেখার জন্য আমি সত্যিই উন্মুখ হয়ে আছি। শশী স্যারের কাজ আমি সবসময় অনুসরণ করেছি এবং তার সাথে কাজ করার ইচ্ছা ছিল, এই প্রজেক্টের অংশ হওয়ার পেছনে এটিও একটি বড় কারণ।’

Shamol Bangla Ads

নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রিচা চাড্ডা বলেন, ‘যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তা হলো এই লেখার সরলতা ও সত্যতা। এটি যেমন মজার ও আবেগপূর্ণ, তেমনই সামাজিক বার্তার দিক থেকে এটি দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে জড়িত। আলী এবং আমি এর আগেও স্ক্রিন শেয়ার করেছি, কিন্তু এভাবে কখনো নয়। দর্শকরা আমাদের সম্পূর্ণ নতুন একটি জায়গায় একসাথে দেখবে ভেবে আমি সত্যি আনন্দিত।’

তার কথায়, ‘গল্পটি আমাকে দিল্লির যমুনা পাড়ে আমার প্রথম স্কুল জীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আলীর সাথে স্ক্রিন শেয়ার করার জন্য আমি খুবই মুখিয়ে আছি, সে একজন প্রতিভাবান অভিনেতা। এই ভূমিকায় আমাদের একসাথে কাজ করার সুযোগ আগে কখনো হয়নি, এর আগে ‘ফুকরে’ সিনেমাটিতে আমরা অনেকটা প্রতিপক্ষের ভূমিকায় কাজ করেছিলাম।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ এই মুহূর্তে মন ভালো নেই, খুবই দুঃখ লাগছে… পরবর্তী সংবাদ আবারও জুটি বাঁধবেন শাকিব ও ইধিকা?

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads