ads

সোমবার , ৬ জুলাই ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই মুহূর্তে মন ভালো নেই, খুবই দুঃখ লাগছে : সাফা কবির

খবর টি পড়েছেন : ৪৮৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বকাপের স্বপ্নভঙ্গের রাত। কোটি কোটি ব্রাজিল সমর্থকের মতো মন খারাপ অভিনেত্রী সাফা কবিরেরও। তবে হতাশার মাঝেও আশাবাদ হারাননি তিনি। প্রিয় দলের বিদায়ের পর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকেই ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। তার বিশ্বাস, আগামী বিশ্বকাপে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে ব্রাজিল।

Shamol Bangla Ads

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্যালারিতে বসেই ম্যাচটি উপভোগ করেন সাফা কবির। শেষ বাঁশি বাজার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও শেয়ার করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হেঁটে যাচ্ছেন এই অভিনেত্রী। চোখে সানগ্লাস, কণ্ঠে স্পষ্ট হতাশা। ভিডিওতে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই। খুবই দুঃখ লাগছে। তবে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আবার আসব।’

Shamol Bangla Ads

ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’ অল্প কথার এই বার্তাতেই ধরা পড়ে প্রিয় দলের বিদায়ে তার আবেগ।

তবে সাফা কবিরের ভাবনায় শুধু ব্রাজিলই নয়, রয়েছে বাংলাদেশের ফুটবলের স্বপ্নও। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা আরেকটি ছবিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে দেখা যায় তাকে। সেই পোস্টে তিনি লেখেন, ‘আজ আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটি স্বপ্ন আছে-একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে। আর আমি এখানেই দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

সাফা কবিরের এই দুটি পোস্টই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ব্রাজিলের বিদায়ে তার হতাশার পাশাপাশি বাংলাদেশের ফুটবলকে বিশ্বকাপের মঞ্চে দেখার স্বপ্নও প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। অনেকেই তার এই আশাবাদী বার্তাকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা, তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন… পরবর্তী সংবাদ প্রথমবার পর্দায় জুটি হচ্ছেন বাস্তবের জুটি আলী-রিচা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads