ads

সোমবার , ২৯ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাইজুলের ঝলকে ম্যাচে ফিরল বাংলাদেশ, ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড

খবর টি পড়েছেন : ৪৬৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মধ্যাহ্নভোজের বিরতির পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাইজুলের জোড়া আঘাত আর রান আউটের ফাঁদে ফেলে জিম্বাবুয়ের তিন উইকেট তুলে নিয়েছে টাইগাররা। স্বাগতিকদের মোট ৫ উইকেট শিকার করলেও এখনও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ। উল্টো লিড ২০০ ছাড়িয়ে চা বিরতিতে গেছে জিম্বাবুয়ে।

Shamol Bangla Ads

হারারে টেস্টে প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৪০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ১৩৬ রান নিয়ে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। ম্যাচের নিয়ন্ত্রণ তখনই হাতছাড়া হয়ে যায় সফরকারীদের। দ্বিতীয় দিনে সকাল থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে এগোতে থাকে স্বাগতিকরা। একের পর এক জুটিতে বাংলাদেশের বোলারদের চাপে রাখে তারা।

তবে দিনের শুরুতে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন খালেদ আহমেদ। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ব্রেন্ডন টেলর, তাতে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি।

Shamol Bangla Ads

এরপর ইনোসেন্ট কাইয়া ও ব্রায়ান বেনেট মিলে আবারও জিম্বাবুয়ের ইনিংস মেরামত করেন। চাপ সামলে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। কাইয়ার ব্যাট থেকে আসে দারুণ এক সেঞ্চুরি, যা বাংলাদেশকে আরও চাপে ফেলে দেয়।

তবে মধ্যাহ্নভোজের পর বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ইসলাম। তার স্পিনে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে, কিন্তু ততক্ষণে বড় লিডের ভিত গড়ে ফেলেছে তারা। চা বিরতির আগে স্কোরবোর্ডে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ৩৫০ রান। পাশাপাশি জিম্বাবুয়ের লিড দাঁড়িয়েছে ২১০ রানে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাপানের বিপক্ষে যেমন হচ্ছে ব্রাজিলের একাদশ পরবর্তী সংবাদ দারুণ প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads