ads

শুক্রবার , ২৬ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবার ‘প্রতারণায়’ দেউলিয়ার পথে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া

খবর টি পড়েছেন : ৬৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে নিজের বাবার প্রতারণার শিকার হয়েছেন এই ফুটবলার।
এমনকি বিপুল অর্থ আয়ের পরও তিনি এখন প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে আছেন।

Shamol Bangla Ads

ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের দাবি, রাফিনিয়ার পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই তার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। সেই সুবাদে ক্লাব ও অন্যান্য উৎস থেকে পাওয়া আয়ের বড় অংশও তিনি নিজের কাছে রেখে দেন। অথচ পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়াকে কিছুই জানানো হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসে একেবারে অপ্রত্যাশিতভাবে। সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার উদ্যোগ নেন রাফিনিয়া। কিন্তু ব্যাংক হিসাব যাচাই করতে গিয়ে তিনি দেখেন, সেখানে প্রত্যাশিত পরিমাণ অর্থ নেই। এরপরই আর্থিক লেনদেন খতিয়ে দেখে বছরের পর বছর ধরে চলে আসা এই প্রতারণার বিষয়টি সামনে আসে।

Shamol Bangla Ads

এ ঘটনায় রাফিনিয়া এখন বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখোমুখি। নিজের উপার্জনের বড় একটি অংশ কোথায় গেছে, তা জানতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল পরবর্তী সংবাদ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads