ads

মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মশ্রী সম্মাানে ভূষিত রোহিত শর্মা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

ভারতের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হলেন রোহিত শর্মা। ২৩ জুন মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রোহিতের হাতে ওই সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Shamol Bangla Ads

ভারত সরকার গত জানুয়ারিতে এ বছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রোহিত শর্মার নাম ছিল। আজ সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্মশ্রী গ্রহণ করেন।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও ব্যাটার রোহিত শর্মা।
২০২৪ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এ ছাড়া ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি আছে তার।

Shamol Bangla Ads

দীর্ঘদিনের অবদান, ধারাবাহিক পারফরম্যান্স এবং দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ রোহিতকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন ক্রীড়া, সংস্কৃতি, সংগীত, চলচ্চিত্র এবং সমাজসেবাসহ নানা অঙ্গনের ব্যক্তিরা।

এর আগে রোহিত শর্মা ২০১৫ সালে অর্জুন পুরস্কার এবং ২০২০ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পান। এবার পদ্মশ্রী পাওয়ার মাধ্যমে তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।

Need Ads
error: কপি হবে না!