ads

বুধবার , ১০ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসির মাসসেরার তালিকায় দুই বাংলাদেশি

খবর টি পড়েছেন : ৫৪৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। এবার সেটার স্বীকৃতি পেলেন আইসিসি থেকেও। আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। তাদের পাশাপাশি এই তালিকায় আছেন নেপালের দ্বীপেন্দ্র সিং আইরি।

Shamol Bangla Ads

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের এই সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

দুই টেস্টে ৬৩.২৫ গড়ে ২৫৩ রান করে দলের ব্যাটিংয়ের নেতৃত্ব দেন ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটার। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি দলের লড়াইয়ের ভিত গড়ে দেন। এরপর সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস, যা সিরিজের অন্যতম সেরা পারফরম্যান্স। ব্যাট হাতে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কার জেতেন মুশফিক।

Shamol Bangla Ads

মাসসেরার মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় মুশফিকুর রহিমের সঙ্গে জায়গা পেয়েছেন তার সতীর্থ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনি।

দুই ম্যাচের সিরিজে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাইজুল। সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার সেরা পারফরম্যান্সটি আসে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৪.২ ওভার বল করে ১২০ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাইজুল। সিরিজে ৫৮ রান করেন এই স্পিনার।

নেপালের তারকা অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। গত মাসে ছয়টি ওয়ানডেতে ৪৯.৮০ গড়ে এবং ১১০.৬৬ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেন আইরি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরি এবং আরও দুটি অর্ধশতক পেয়েছেন তিনি।

শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও সমান কার্যকর ছিলেন এই অলরাউন্ডার। ছয় ম্যাচে ১৯.১২ গড়ে ৮ উইকেট নেন তিনি। তার ইকোনমি রেট ছিল ৪.৫২।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসি পরবর্তী সংবাদ বাংলাদেশের কাছেই এমন লজ্জা পেল অস্ট্রেলিয়া

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads