ads

মঙ্গলবার , ২৬ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বিশ্বকাপ দলে নেইমারকে রাখার সিদ্ধান্ত অযৌক্তিক’

খবর টি পড়েছেন : ১,১২০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রায় আড়াই বছর ব্রাজিলের জার্সি পরেননি নেইমার। বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। কোচ কার্লো আনচেলত্তির শর্ত মেনে ফিটনেসের কঠিন পরীক্ষা দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তাকে দলে রাখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

Shamol Bangla Ads

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে আনচেলত্তির নেইমারকে রাখার সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিলেন ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক গোলকিপার ওয়াগনার ফার্নান্দো ভেলোসো। সান্তোস তারকার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

‘নোভাব্রাজিল এম কাম্পো’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অবসর নেওয়া এই গোলকিপার দুর্দান্ত ফর্মে থাকা চেলসির জোয়াও পেদ্রোকে দলে না নিয়ে নেইমারকে ডাকায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি বিশ্বকাপের জন্য নেইমারকে ডাকতাম না। নেইমারকে নেওয়া ও পেদ্রোকে বাদ দেওয়া ফুটবল ইতিহাসের এক চরম অযৌক্তিক সিদ্ধান্ত। পেদ্রো সব টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। আর নেইমার যেখানে রেকোলেতার বিপক্ষেই খেলতে পারে না, সেখানে সে বিশ্বকাপ দলে।’

Shamol Bangla Ads

ভেলোসোর দাবি, ফিটনেসের প্রমাণ দিতে সান্তোস তারকা বেছে বেছে ম্যাচ খেলেছেন। তার কথা, ‘নেইমার বেছে বেছে ম্যাচ খেলেছে। সে পালমেইরাস, ফ্লামেঙ্গো ও বাহিয়ার বিপক্ষে খেলেনি। কিন্তু সে রেকোলেতা, রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে খেলেছে… শুধুমাত্র দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে পার্থক্য তৈরির চেষ্টা করেছে। আর সেটাও সে পারেনি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘আর্জেন্টিনা সবসময় চ্যাম্পিয়ন হতে চায়’ পরবর্তী সংবাদ ৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads