ads

মঙ্গলবার , ১৯ মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোনালদোকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা পর্তুগালের

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

ইতিহাস গড়া নিশ্চিত হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। তাঁকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপ হতে যাচ্ছে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।

Shamol Bangla Ads

মঙ্গলবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। আছেন চার গোলরক্ষক দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো। যাঁদের মধ্যে ভেলহো যাচ্ছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। যদি কেউ চোটে পড়েন, তখনই মূল দলে সুযোগ পাবেন তিনি।

রক্ষণ ও মাঝমাঠে আছেন ৯ জন করে ফুটবলার। আক্রমণভাগে রোনালদোসহ আছেন গনসালো রামোস, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও এবং গনসালো গেদেস। ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, রুবেন দিয়াসদের বিশ্বকাপ দলে ডাক পাওয়া এক রকম অনুমিতই ছিল।

Shamol Bangla Ads

কলম্বিয়া, উজবেকিস্তান ও ডি আর কঙ্গোর বিপক্ষে খেলবে পর্তুগাল। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ২৩ ও ২৮ জুন পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। বিশ্বকাপের আগে ৬ ও ১০ জুন চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগিজরা।

পর্তুগালের বিশ্বকাপ দল
গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ: দিয়োগো দালোদ, মাথিয়াস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউহো

মাঝমাঠ: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসিকাও, স্যামুয়েল কস্তা।

আক্রমণভাগ: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো।

Need Ads
error: কপি হবে না!