ads

রবিবার , ১৭ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৭, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ

নতুন মৌসুমের আগে বড় চমক দেখাল চেলসি। ক্লাবটির নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রিয়াল কোচ জাবি আলোনসো। ৪ বছরের চুক্তিতে জুলাই থেকে দায়িত্ব নেবেন ৪৪ বছর বয়সী এই কোচ।

Shamol Bangla Ads

চেলসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোনসোর নিয়োগের ঘোষণা আসে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের এক দিন পর। ক্লাবটি আশা করছে, বারবার কোচ পরিবর্তনের অস্থিরতা কাটিয়ে আলোনসো স্ট্যামফোর্ড ব্রিজে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন।

গত জানুয়ারিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রিয়াল মাদ্রিদ ছাড়েন আলোনসো। এর আগে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের দায়িত্বে তিন বছর কাটিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। তার অধীনেই ২০২৪ সালে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জেতে লেভারকুসেন। পাশাপাশি জিতেছিল জার্মান কাপও।

Shamol Bangla Ads

চেলসিতে যোগ দিয়ে আলোনসো বলেন, ‘চেলসি বিশ্বের অন্যতম বড় ক্লাব। এই ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি ভীষণ গর্বিত। মালিকপক্ষ ও ফুটবল পরিচালকদের সঙ্গে আলোচনায় বুঝেছি, আমাদের লক্ষ্য একই—এমন একটি দল গড়া, যারা নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে।’ তিনি আরো বলেন, ‘দলে দারুণ প্রতিভাবান খেলোয়াড় আছে এবং এই ক্লাবের সম্ভাবনাও অনেক বড়। এই দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য সম্মানের। এখন মূল লক্ষ্য কঠোর পরিশ্রম, সঠিক সংস্কৃতি তৈরি করা এবং ট্রফি জেতা।’

চলতি মৌসুমে চেলসিতে কোচ পরিবর্তনের ধারা অব্যাহত ছিল। এনজো মারেস্কা ও লিয়াম রোজেনিয়রের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পালন করছেন ক্যালাম ম্যাকফারলেন। মৌসুমের শেষ ২ প্রিমিয়ার লিগ ম্যাচেও তিনিই দায়িত্বে থাকবেন।

খেলোয়াড়ি জীবনে লিভারপুলের হয়ে ৫ বছর খেলেছেন আলোনসো। ২০০৫ সালে ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের জার্সিতেও খেলেছেন তিনি।

স্পেন জাতীয় দলের হয়েও ছিল সমৃদ্ধ ক্যারিয়ার। ১১৪ ম্যাচ খেলে ২০১০ বিশ্বকাপ ও ২টি ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অংশ ছিলেন এই তারকা মিডফিল্ড।

Need Ads