ads

শনিবার , ১৬ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ধানখেতে ব্রয়লার বর্জ্য ফেলার অভিযোগ : দুর্গন্ধে ভোগান্তি

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ১৬, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার ভাঙ্গা এলাকায় সড়কের পাশে ধানখেতে ব্রয়লার মুরগির পচা বিষ্ঠা ও বর্জ্য ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। ১৪ মে বৃহস্পতিবার রাতের আঁধারে ট্রাকে করে দুর্বৃত্তরা এসব বর্জ্য ফেলে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ট্রাকে করে বস্তাবন্দি ব্রয়লার মুরগির পচা বিষ্ঠা ও বর্জ্য এনে সড়কের পাশে ধানখেতে ফেলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। বর্জ্য ফেলা হয় স্থানীয় কৃষক সোলায়মান ও রহিমা খাতুনের জমিতে। সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

স্থানীয়দের অভিযোগ, জনবসতি ও ফসলি জমির পাশে এভাবে পচা বর্জ্য ফেলে রাখায় পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত এসব বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।

Shamol Bangla Ads

এলাকার বাসিন্দা রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের আঁধারে এ ধরনের নোংরা ও ক্ষতিকর বর্জ্য ফেলে যাওয়া সম্পূর্ণ অমানবিক কাজ। দ্রুত বর্জ্য অপসারণ এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

ক্ষতিগ্রস্ত কৃষক সোলায়মান বলেন, “আমার ধানখেতে এভাবে বর্জ্য ফেলে বড় ক্ষতি করা হয়েছে। দ্রুত বর্জ্য সরিয়ে না নিলে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ।”

এ বিষয়ে জানতে চাইলে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি। দ্রুত বর্জ্য অপসারণ ও দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জানতে চাইলে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads