ads

মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাইকের পর গাড়ি পুরস্কারের ঘোষণা তামিমের বিসিবির

খবর টি পড়েছেন : ৭৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। নিউজিল্যান্ডের পর চলমান পাকিস্তান সিরিজেও বাড়তি পুরস্কার রাখা হয়েছে।বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে বাইক উপহার রেখেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে থাকছে বিলাসবহুল চেরি ব্র্যান্ডের গাড়ি। এ নিয়ে আজ (১২ মে) মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার পাবেন এই গাড়ি।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছেন, সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি। তামিম আরও বলেন, চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির ভাবমূর্তি যতটা ক্ষুণ্ন হয়েছিল, ওই জায়গা থেকে বের হয়ে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ এমন পুরস্কার দেওয়া হয়েছিল, আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। ২০ বছর পর আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। জুনের ৯, ১১ ও ১৪ তারিখে মিরপুরে হবে ৩টি ওয়ানডে; একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের পরবর্তী সংবাদ আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads