ads

বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। আসন্ন বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। তবে মাঠের পারফরম্যান্সে এখনো তরুণ এই আর্জেন্টাইন। ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড দলটির হয়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন।

Shamol Bangla Ads

২০২৩ সালে ইউরোপ ছেড়ে আমেরিকায় আসার পর ভালোই মানিয়ে নিয়েছনে মেসি। অবশ্য ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পলদের মতো ফুটবলারের সঙ্গ বেশ উপভোগ করছেন তিনি। আর সেটার প্রভাব পড়ছে পারফরম্যান্সেও।

আগামী কাল সকালে এমএলএসে রিয়াল সল্ট লেকের মুখোমুখি হচ্ছে ইন্টার মিয়ামি। এই ক্লাবের হয়ে দুর্দান্ত এক রেকর্ডের সামনে মেসি। ইতোমধ্যেই এমএলএসে ৬০ ম্যাচে ৯৪ গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) মেসির। আর ৬টি গোল বা অ্যাসিস্ট করলেই সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করবেন।

Shamol Bangla Ads

এই লিগে দ্রুততম ১০০ গোল-কন্ট্রিবিউশনের রেকর্ডটি সেবাস্টিয়ান জিওভিনকোর। তিনি এই রেকর্ড গড়েছেন ৯৫ ম্যাচে। মেসি যদি তার বর্তমান ছন্দ ধরে রাখেন, তবে তিনি জিওভিনকোর চেয়ে প্রায় ৩০ ম্যাচ কম খেলেই এই রেকর্ড নিজের করে নিতে পারেন।

Need Ads
error: কপি হবে না!