ads

রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামছে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা নারী দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। রাজশাহী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।

Shamol Bangla Ads

তার আগে রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে খুব চিন্তাভাবনা করেই আমদের দলটা দিয়েছেন। তারা চেষ্টা করেছেন যে, যেসব খেলোয়াড়রা সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তাদেরকেও এই সিরিজে ঝাঁলিয়ে নিতে।’

‘অনেকগুলো ম্যাচ খেলেছি এখানে, এসেও অনুশীলন করেছি। তাই সব মিলিয়ে ভালো প্রস্তুতিই হয়েছে। এখন মাঠে খেলোয়াড়রা নিজেদেরকে কিভাবে উজাড় করে দিবেন এবং কতটা দিতে পারবেন- সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’

Shamol Bangla Ads

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘আমরা ইংল্যান্ডে যাব খেলার জন্য। ওইখানে আসলে উইকেটগুলো ব্যাটিং বান্ধব বেশি হয়। কিছু কিছু মাঠগুলো আছে, যেখানে স্পিনটা অনেক বেশি সাহায্য করে দলগুলোকে। আমরা ওটা চাইনি, আমরা চেয়েছি যে, একটা ভালো ব্যাটিং বান্ধব উইকেট হোক। যেখানে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবে, রান আসবে। কারণ রান করার অভ্যাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

পরে রাজশাহীর উইকেট নিয়ে জ্যোতি বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত মনে হয়, রাজশাহীর উইকেট ব্যাটারদের জন্য খুব ভালো। আর আমি চাইব যে, দুই পক্ষ থেকে অনেক বেশি রান হোক। কারণ রান হলে দর্শকরা মাঠে আসবে। তবেই মানুষ খেলা দেখতে খুব পছন্দ করবে।’

‘বাংলাদেশ ক্রিকেটে পুরুষ এবং নারী ক্রিকেটের খেলার পরিমাণটা বাড়ছে। কিন্তু আমাদের মাঠ অনেক কম। তাই ঢাকার বাইরের দিকে আমাদের চিন্তা করা উচিত। এই মাঠগুলোকে আরও পরিচর্চা করা দরকার।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!