ads

বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

খবর টি পড়েছেন : ৫৭৮
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

প্রতি বছরই ঈদের সময় প্রেক্ষাগৃহে একসঙ্গে বেশ কয়েকটি ছবি মুক্তি পায়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শুরুতে প্রায় দুই ডজন সিনেমা মুক্তির কথা শোনা গেলেও প্রচার-প্রচারণার অভাবে বাকিগুলো নিয়ে দর্শকদের আশা অনেকটাই ম্লান হয়ে গেছে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন পর্যন্ত মোটাদাগে ৫টি সিনেমাই চূড়ান্ত বলে জানা গেছে। সিনেমাগুলো ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি পেয়েছে। ফলে এই ৫টি সিনেমা নিয়েই যে এবার ঈদে প্রেক্ষাগৃহ মাততে যাচ্ছে, তা নিশ্চিত বলা যায়।

Shamol Bangla Ads

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন গত সোমবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’- ভিন্ন ভিন্ন গল্প ও ধারার এসব সিনেমা ছাড়পত্র পেয়েছে।

ঈদের সিনেমা মানেই মেগাস্টার শাকিব খানের উপস্থিতি। এবারও তিনি নিয়ে আসছেন গ্যাংস্টারধর্মী সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ হয়েছে শুধু। তাতে উঠে এসেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক অন্ধকার জগৎ। লম্বা চুল, চোখে সানগ্লাস পরে শাকিব খানকে অ্যাকশন দৃশ্যে তাণ্ডব চালাতে দেখা গেছে। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

Shamol Bangla Ads

আবার, ভিন্ন ধাঁচের গল্প নিয়ে হাজির হচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’। চার নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। সিনেমাটির প্রকাশিত ‘ফার্স্ট হুইসেল’ বা টিজারে রহস্য ও টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে, নির্মাতা রেদওয়ান রনির সিনেমা ‘দম’ টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে। আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমার টিজারে নিশোর চরিত্রটিকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখা যায়। বন্দিদশা, নির্যাতন এবং মরুভূমি বা পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানোর দৃশ্যগুলো মূলত একটি বেঁচে থাকার সংগ্রামের গল্প তুলে ধরে।

ঈদে আলোচনায় রয়েছে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাটিও। সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি অভিনীত এই সিনেমা মূলত প্রেমের কাহিনি হলেও এতে ব্যাপক ভায়োলেন্স-অ্যাকশন দেখা গেছে। যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

এছাড়া নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ তৈরি হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগোনো এই গল্পে যাত্রীদের ব্যক্তিগত জীবন ও নানা ঘটনা সামনে আসবে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

সিনেমাগুলোর টিজার ও পোস্টার নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত টাইটেল ট্র্যাক বা গানগুলোর খুব একটা দেখা মিলছে না। তবে ব্যতিক্রম শুধু ‘রাক্ষস’। এই সিনেমাটির ‘শুদ্ধতার প্রেম’ শিরোনামের একটি গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, যা গেয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল। বাকি চার সিনেমার গানের জন্য দর্শক-শ্রোতারা এখনও অধীর অপেক্ষায় দিন গুনছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনেতা শামস সুমন মারা গেছেন পরবর্তী সংবাদ সংসার ভাঙল মৌসুমী হামিদের

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads